আইপিএলে তিন নম্বরে ব্যাট করলে রাসেল ডাবল সেঞ্চুরিও করতে পারেন: ডেভিড হাসি

কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম শক্তি ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবার সেই রাসেলকেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠানোর চিন্তা ভাবনা করছে কেকেআর ম্যানেজমেন্ট। এমনটাই বলছেন দলের মেন্টর ডেভিড হাসি। গত বছর আইপিএলে রাসেল ভালো ফর্মে ছিলেন। দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করার জন্য টপ-অর্ডারে রাসেলকে ব্যাট করতে দেওয়ার সুযোগ নিতে কেকেআর প্রস্তুত।

ইনিংসের প্রথম দিকে বিরোধীদের বোলিং আক্রমণ মোকাবিলা করতে পাঠাবে। ডেভিড হাসি বিশ্বাস করেন রাসেল ৬০ বলে খেলতে পারলে টি- ২০ ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও করতে পারেন। কেকেআর দল প্লে অফে জায়গা করতে ব্যর্থ হয়েছিল গত বছর, গত বছর বেশ কিছু ব্যর্থতাও ছিল তাদের। রাসেলের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠেছিল।

ডেভিড হাসি বলেন, “যদি এটি দলকে উপকৃত করে এবং আমাদের জিততে সহায়তা করে তবে কেন নয়? যদি তিনি তিন নম্বরে আসেন এবং ৬০ বল ব্যাট করেন, তবে সে ডাবল সেঞ্চুরিও করতে পারেন। রাসেল যে কোনও কিছু ঘটাতে পারে।”

RELATED Articles

Leave a Comment