Sydney Test: একের পর এক দুঃসংবাদ ভারতের, চোটের কবলে জাদেজা-পন্থ

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ক্রমশ বাড়ছে ভারতের সমস্যা। উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ চোট পাওয়ার পরে এবার রবীন্দ্র জাদেজাও চোট পেলেন। বাম হাতের বুড়ো আঙুলে চোট পান জাদেজা। ব্যাটিংয়ের পর চোটের কারণে তাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। বিসিসিআই তাদের টুইটারে এই তথ্য দিয়েছে। ব্যাটিংয়ের সময় জাদেজার হাতে বল লাগার কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর তিনি মাঠে নামেননি।

প্রথম ইনিংসে ২৪৪ রান করে ভারত অলআউট হয়ে যায়। এর আগের ব্যাটিং করার সময় ঋষভ পন্থের কনুইতে চোট লাগে। শনিবার সিডনিতে চলমান তৃতীয় টেস্টের তৃতীয় দিনে প্যাট কামিন্সের বলে নিজের ডান কনুইতে চোট পান ঋষভ। চোট লাগার পর তিনি প্রচন্ড ব্যথায় জর্জরিত ছিলেন। যদিও মাঠে ফিজিওয়ের সাহায্য নিয়ে ব্যাট করেন তিনি। পরে আউট হলে তাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিসিসিআই তার চোটের বিষয়ে আপডেট জানিয়ে বলেছিল যে তাকে স্ক্যানের জন্য প্রেরণ করা হয়েছে। পন্থের বিকল্প হিসাবে গ্লাভস হাতে মাঠে নেমেছেন ঋদ্ধিমান সাহা। তৃতীয় দিনে হাফ সেঞ্চুরি করেন পূজারা। ভারত ২৪৪ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯৪ রানের একটি গুরুত্বপূর্ণ লিড নিয়েছিল এবং তৃতীয় দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১০৩ রান করেছে। এখনও পর্যন্ত লিড রয়েছে ১৯৭ রানের।

RELATED Articles