মা হতে চলেছেন অনুষ্কা, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন বিরুষ্কা

মা হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে এই সুখবর জানালেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে তার সন্তান সম্ভবার সংবাদ প্রকাশ করেছিলেন অনুষ্কাও। তিনি বিরাটের পাশে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, “এবং তারপর, আমরা তিনজন! ২০২১ -এর জানুয়ারীতে।”

২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন বিরুষ্কা। তারপর থেকে একসাথে কাটিয়েছেন নানান সুখ-দুঃখের মূহুর্ত। কোভিড- ১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউন থাকায় এক সাথেই ছিলেন বিরুষ্কা। সুখবর পাওয়ার পর কেএল রাহুল ও সানিয়া মির্জা সহ অনেক ক্রীড়াবিদরা এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্কার মা হওয়ার খবরে চলচ্চিত্র জগতের অনুষ্কার বেশ কয়েকজন সহকর্মী তাকে অভিনন্দন জানিয়েছেন। তাপসী পান্নু, সানয়া মালহোত্রা, কিয়ারা আডবানি সহ অন্যান্য তারকারা অভিনন্দন জানিয়েছেন। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং দিয়া মির্জা কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন। পরিণীতি চোপড়া লিখেছেন, “অভিনন্দন।”

RELATED Articles

Leave a Comment