অস্ট্রেলিয়ার কাছে হেরে মহিলা টি-২০ বিশ্বকাপ হাতছাড়া ভারতের

মহিলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে তরী ডুবলো ভারতের। গত বছর ছেলেদের বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো খেললেও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে কাপ জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলির ভারতের। এবার একইভাবে টুর্ণামেন্টে খুব ভালো খেলেও ফাইনালে বিশ্রীভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে টি-২০ বিশ্বকাপের জয়ের আশা শেষ হয়ে গেল হরমনরপ্রীত কৌরের ভারতের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ভারতের স্মৃতি মান্ধানারা ৮৫ রানে হেরে যায়। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার এবিসা হিলি ও বেথ মুনি শুরু থেকেই মারমুখী ব্যাটিংয়ের জেরে ৪ উইকেটে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হিলি ও মুনি জুটি প্রথম উইকেটেই মাত্র ১১.৪ ওভারে ১১৫ রান তুলে ফেলে। অস্ট্রেলিয়ার উইকেটকিপার হিলি ৩৯ বলে ৭৫ রান করে আউট হন। মুনি অবশ্য ৫৪ বলে ৭৮ রান করে নট আউট থেকে যান। অস্ট্রেলিয়ার বিশাল রান তাড়া করতে নেমে ভারত প্রথম থেকেই উইকেট খোয়াতে থাকে। মাত্র ৯৯ রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন দীপ্তি শর্মা। অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল স্মৃতি মান্ধানাদের।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর