কদিন আগেই আইপিএল-এর অ্যাসোসিয়েট স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছিল ফিউচার গ্রুপ। এর ফলে কিছুটা সমস্যায় পড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সেই সমস্যার সমাধান করল বিসিসিআই। অফিসিয়াল পার্টনার হিসেবে এবার পাশে পেল এডু-টেক সংস্থা আনঅ্যাকাডেমিকে।
তিন বছরের চুক্তিতে ১৩০ কোটি টাকা স্পনসরশিপ ফি দেবে আনঅ্যাকাডেমি, এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর এক আধিকারিক।
এর ফলে টাটা মোটরস-এর সাথে আইপিএল-এর অফিসিয়াল পার্টনার হিসেবে জুড়ল আনঅ্যাকাডেমি। যদিও আরও একটি স্পনসর খুঁজতে হবে বিসিসিআই-কে। গত বছরের তুলনায় স্পনসরশিপ ফি-এর পরিমাণ ৪০ শতাংশ কম হবে, তা আন্দাজ করাই যায়।





