কল্যাণীর আবাসিক শিবিরের জন্য বিশেষ নিয়ম জারি করল মহামেডান স্পোর্টিং

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে করোনার জন্য বেশ কিছু নির্দেশিকা পাঠানো হয়েছিল ফুটবল ক্লাবগুলিকে। কিন্তু সেই নিয়মগুলির সাথে এবার আরও কিছু নিয়ম যোগ করতে চাইছে মহামেডান স্পোর্টিং।

কল্যাণীতে আবাসিক শিবির শুরু করার আগে দলের প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের হাতে তুলে দেওয়া হবে এই নির্দেশিকার তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক এই নিয়মাবলী

কল্যাণী স্পোর্টস কমপ্লেক্সে দুটি স্যানিটাইজেশন টানেল লাগানো হবে।
অনুশীলন হবে ক্লোজড ডোরে। সমর্থক কিংবা মিডিয়া কারোরই অনুমতি নেই।
হোটেল চত্বর, কমন এরিয়া এবং জিম এরিয়া প্রতিদিন স্যানিটাইজেশন
কমন এরিয়াতে সামাজিক দুরত্ব মানতে হবে এবং মাস্ক পড়তে হবে
প্রতিদিন খেলোয়াড় এবং স্টাফেদের দেহের তাপমাত্রা মাপা হবে
জিমের জন্য নির্দিষ্ট টাইমিং দেওয়া থাকবে
ট্রেনিং ক্যাম্পে আসতে ইচ্ছুক ক্লাবকর্তাদের অবশ্যই করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। মাত্র চারজন কর্তাই আসতে পারবেন।
প্লেয়ার রুমে কোনও কর্মকর্তা আসতে পারবেন না

RELATED Articles

Leave a Comment