সকল ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, কবে বেরোবে আইপিএল এর সূচি? এই নিয়ে বেশ কিছু জল্পনা বেরোলেও একটি বিষয় স্পষ্ট করে দিল বিসিসিআই।
সম্প্রতি আবু ধাবিতে করোনা সংক্রমণের হার বাড়ার কারণে হয়ত এবারের আইপিএল এর সূচি বেরোতে দেরি হচ্ছে, সর্বভারতীয় একটি সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই-এর এক আধিকারিকের।
পাশাপাশি কোনও একটি দলকে হয়ত পরপর হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলতে হতে পারে, তাই এই বিলম্ব।
হঠাত এমন সংক্রমণ বৃদ্ধির জেরে আবু ধাবির প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, বিদেশ থেকে আগত সকলকে র্যাপিড টেস্ট করাতে হবে। এর ফলে আইপিএল-এর জন্য আসা সকল ব্যক্তি-খেলোয়াড়-সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করাতে হবে এবং এর জন্য ৫০ দিরহাম প্রতি পরীক্ষা খরচ করতে হবে।
বলা বাহুল্য, বাকি ছয়টি ফ্র্যাঞ্চাইজি দুবাইতে থাকলেও, মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের সকল সদস্য রয়েছে আবু ধাবিতে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!