করোনাকালে দীর্ঘদিন রাজ্যে বন্ধ ছিল অ্যালকোহল বিক্রি। এরপর মদ বিক্রির অনুমতি দেওয়া হলেও তাতে বসানো হয় ৩০% অতিরিক্ত চার্জ। আর এবার জানা গেল, ১লা নভেম্বর থেকে ২২টি ধাপে মদের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে রাজ্যে। বিদেশি মদের দাম বাড়ছে।
আবগারি দপ্তরের থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে বড় বোতলে মদ কিনলে দাম ছাড় পাওয়া যেত বেশ কিছুটা কিন্তু এখন আর তা হবে না। ছোট বোতলের দামের সাথে সামঞ্জস্য রেখেই বড় বোতলের দাম দিতে হবে গ্রাহকদের।
১৮০ মিলিমিটার মদের বোতলের দাম ২৩৫ টাকা হলে সেই মদের ৩৭৫ মিলিলিটার বোতলের দাম হবে ৪৯০ টাকা। সেই ৭৫০ মিলিলিটার বোতলের দাম হবে ৯৮০ টাকা। আগে ৭৫০ মিলিলিটার বোতলের দাম দিত ৬৭০ টাকা সেখানে এখন দিতে হবে ৯৮০ টাকা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার