বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন কমিটির জন্য নতুন তিনজনকে নিযুক্ত করেছেন। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার চেতন শর্মা। যিনি এই নির্বাচন কমিটির নয়া চেয়ারম্যান। এছাড়াও অন্য যে দুইজন রয়েছেন তারা হলেন আবে কুরুভিলা এবং দেবাশীষ মোহান্তিকে মনোনীত করেছে। মোট পাঁচজনকে নিয়ে তৈরি এই কমিটি।
https://twitter.com/BCCI/status/1342128382293594119?s=19
নতুন এই প্যানেলটি বৃহস্পতিবার বিসিসিআইয়ের ৮৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর সময় গঠন করা হয়েছিল। নির্বাচন কমিটিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল যোশী এবং হরবিন্দর সিংও রয়েছেন। বলা বাহুল্য, চেতন শর্মা প্রাক্তন পেসার, যিনি নিজের ১১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ২৩ টি টেস্ট এবং ৬৫ টি ওয়ানডেতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৮৭ সালের বিশ্বকাপে তাঁর হ্যাটট্রিকও রয়েছে।
এছাড়াও এদিন বোর্ডের বার্ষিক সভায় আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন ২০২১ এর আইপিএল এ নয়া দল আসতে পারে, এমনই জল্পনা চলছিল। কিন্তু হাতে সময় কম, আর এর মধ্যে নতুন দল আদৌ আসবে কিনা, সে নিয়ে এবার বাড়ছিল সন্দেহ। সেই কারণে এই দিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২২ সাল থেকে আইপিএল হবে ১০ দলের। অন্যদিকে আইসিসি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি- ২০ ক্রিকেটের অন্তর্ভূক্তির জন্য বিড করেছে। সেই সিদ্ধান্তকে সমর্থন জানালো সৌরভরা।





