দেশে আলোড়ন তুলে ভোট আসছে বঙ্গে! ক্রমে জোরালো হচ্ছে শাসক-বিরোধী গলার আওয়াজ। বিভিন্ন ইস্যুতে ক্রমাগত আক্রমণ। নিত্যদিন নতুন নতুন। দলবদল-রং বদল!
শাসকদলের প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ বিচার করে আক্রমণ হানছে বিরোধী বিজেপি।
ফের আরও একবার তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
আজ যখন কাঁথিতে গতকালের তৃণমূলের সভার পাল্টা সভা করছেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই নামখানার মঞ্চ থেকে তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে বলে তোপ দাগলেন তিনি৷
নিজের বক্তব্যে এদিন দীলিপবাবু বলেন, বাংলায় গণতান্ত্রিক অধিকার নেই, রাজনৈতিক স্বাধীনতা নেই৷ এই অধিকার ফিরিয়ে আনার জন্য সরকারের পরিবর্তন চাই৷
রাজ্যে শিল্প নেই, শিক্ষা নেই, আইন-শৃঙ্খলা নেই, মানুষের জীবনের কোনও সুরক্ষা নেই, মা-বোনেদের সম্মান নেই৷ আর এই ‘নেই’-এর বিরুদ্ধেই বিজেপির লড়াই৷
বন্দ্যোপাধ্যায় সরকারকে তোপ দেগে তিনি বলেন, রাজ্যে দুর্নীতি চরমে পৌঁছেছে৷ খুনোখুনি হানাহানি চলছে৷ চোখের সামনে ধর্ষণ হচ্ছে, মানুষ খুন হয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই দেখতে পাচ্ছে না৷ রাজ্যে সর্বত্র দুর্নীতি হচ্ছে৷
আমফানে কত মানুষ সর্বশান্ত হয়ে গেল৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের পাঠানো রেশনটুকুও কপালে জুটল না৷ সবটাই কাটমানি হয়ে চলে গেল৷ বাড়ি ভাঙার পর ২০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই টাকাও কেউ হাতে পায়নি৷
এরপরই তিনি অভিযোগ করেন, ঘূর্ণিঝড় আমফানের টাকা নিয়ে স্বজন পোষণ হয়েছে৷ যাঁর বাড়ি ভাঙল, তিনি টাকা পেলেন না৷ অথচ যাঁর তিনতলা বাড়ি তিনি টাকা পেয়ে গেলেন৷ এমন ভুল আমাদের সঙ্গে হয় না৷ ভুল করে ২০ হাজার টাকা আমার বা আপনাদের অ্যাকাউন্টে ঢোকে না৷ বারবার ভুল করে ভাইপোর অ্যাকাউন্টেই চলে যায়৷
এরপরই মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করে বসেন দিলীপ ঘোষ। বলেন, ‘‘দিদিমণির বয়স হয়েছে, এবার অবসর নিন৷’’
তাঁর অভিযোগ, ঘূর্ণিঝড় পরবর্তী বাংলার পরিস্থিতি দেখতে পরের দিনই পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ১ হাজার কোটি টাকা রাজ্যের হাতে তুলেও দিয়ে যান তিনি৷ সেই টাকাও উধাও হয়ে গিয়েছে৷ ২০১০ সালে পাকা বাঁধের জন্য ৫ হাজার কোটি টাকা এসেছিল৷ সেই টাকারও হদিশ নেই৷





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!