দীর্ঘ কয়েকদিন নানা জল্পনার পর অবশেষে সুখবর এল চেন্নাই সুপার কিংস শিবিরে। সোমবার দলের সকলের করোনা পরীক্ষা নেওয়ার পর মঙ্গলবার জানা যায়, দলের প্রত্যেকেই করোনা নেগেটিভ এসেছেন।
পাশাপাশি করোনা আক্রান্ত দুই ক্রিকেটার দীপক চাহর এবং ঋতুরাজ গাইকোয়াড়ের রিপোর্টও এদিন পজিটিভ আসে। এর ফলে স্বস্তির নিঃশ্বাস সিএসকে শিবিরে।
তবে এখনই অনুশীলনে নামতে পারবেন না ধোনিরা। জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর ফের প্রত্যেক সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় রেজাল্ট ঠিকঠাক এলে তবেই অনুশীলনে নামতে পারবে ক্রিকেটাররা। জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর নাগাদ অনুশীলনে নামতে পারবে সিএসকে।





