পক্ষপাতিত্ব নিয়ে মিথ্যা অভিযোগ! ফেসবুক ‌কর্ণধার জুকারবার্গকে কড়া চিঠি দিলেন আইটি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

বেশ কিছুদিন আগে ভারতে ফেসবুকের পলিসি ডিরেক্টর আঁখি দাসের (Ankhi Das) বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি ফেসবুকের মাধ্যমে বিজেপিকে (BJP) অত্যাধিক সুযোগ সুবিধা দিচ্ছেন! যদিও পদ্ম শিবির এবং আঁখি দাসের তরফ থেকে এই অভিযোগ তখনই উড়িয়ে দেওয়া হয়েছিল। এবার ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) কে চিঠি লিখলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। ভারতের সামাজিক ও অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করার জন্য ফেসবুক (Facebook) ব্যবহার করা হচ্ছে, জুকারবার্গকে চিঠি লিখে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিগত কয়েকদিন ধরে আঁখি দাসের পক্ষপাতিত্ব(?) নিয়ে জুকারবার্গ কে চিঠি লিখেছে কংগ্রেস ও তৃণমূল এবার তাদের পাল্টা চিঠি জুকারবার্গকে দিল বিজেপি। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানাচ্ছেন যে, ফেসবুকের উচিত নিরপেক্ষভাবে কাজ করা এবং প্রতি দেশের জন্য আলাদা করে নির্দিষ্ট গাইডলাইন বানানো। গতবছর ভোটের সময় দক্ষিণপন্থী ফেসবুক পেজগুলিকে সংস্থার পক্ষ থেকে ডিলিট করে দেওয়া হয়। সেই সময় বিজেপি ফেসবুকে অভিযোগ জানাল সেই সমস্যার কিন্তু কোনো সুরাহা হয় নি। ফলছ ফেসবুক বিজেপির প্রতি পক্ষপাতিত্ব করছে, এই কথা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

রবিশঙ্কর প্রসাদ এমন অভিযোগ এনেছেন যে ফেসবুকের ম্যানেজিং ডিরেক্টর থেকে অন্যান্য শীর্ষ কর্তারা একটি বিশেষ রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং সে অনুযায়ী ফেসবুকের কাজ চালান।

তৃণমূল ও কংগ্রেসের মতো বিরোধীদল ভোটে হেরেছে তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে তারা ফেসবুক কে ব্যবহার করতে চাইছে এবং এর মাধ্যমে ভারতীয় গণতন্ত্রকেই তারা কালিমালিপ্ত করছে। মন্তব্য কেন্দ্রীয় আইটি মন্ত্রীর। ফেসবুক যদি বিজেপির পক্ষে কাজ করে থাকে তাহলে ফেসবুকের কর্মীরা কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করে চিঠি পাঠান? জানতে চেয়েছেন রবিশঙ্কর প্রসাদ। যে সকল বিরোধী রিপোর্ট আসছে তা ফেসবুকের মধ্যে আদর্শগত লড়াই এর প্রতিফলন, যে আদর্শ নির্বাচনী রাজনীতিতে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই আদর্শে বিশ্বাসী মানুষ গুলোই ফেসবুকে কুক্ষিগত করে রাখতে চাইছে। তারাই গুজব ছড়িয়ে ভারতীয় রাজনীতিতে নিজেদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, তাই বিজেপিকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে, সাফ বক্তব্য রবিশঙ্কর প্রসাদ এর।

RELATED Articles

Leave a Comment