“রায়নার পাশে সবসময় থাকবে সিএসকে”, মন্তব্য শ্রীনিবাসনের

কয়েকদিন আগে ব্যক্তিগত কারণে দুবাইয়ের আইপিএল শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের সহ অধিনায়ক সুরেশ রায়না। আর সেই নিয়ে বেশ ক্ষোভসূচক মন্তব্য করেছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসন। টিম হোটেলে নিজের কর্তৃত্ব প্রকাশের চেষ্টা এবং অহংকারের অভিযোগ এনেছিলেন রায়নার উপর। এবার নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রীনিবাসন জানান, “এই কঠিন সময় সিএসকে সর্বদাই রায়নার পাশে দাঁড়াবে এবং সম্পূর্ণ সহযোগিতা করবে।”

পাশাপাশি নিজের বক্তব্যের ভূল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন শ্রীনিবাসন। তিনি বলেন, “এই ছেলেরা, তারা পরিবার। তারা এক দশকেরও বেশি সময় ধরে পরিবারে রয়েছে। যখন আমি বলেছিলাম ‘ক্রিকেটাররা প্রাইম ডোনার মতো’, তখন এটি নেতিবাচক অর্থে ছিল না। একটি প্রাইমার ডোনা কোনও অপেরাতে প্রধান গায়ক। একইভাবে, ক্রিকেটাররা সর্বদা এরকম অনুশীলনে এগিয়ে থাকে।”

আরও অন্যান্য খবর