চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ডেভিড হাসি। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম শক্তি সুনীল নারাইনকে এবার দরাজ সার্টিফিকেট দিলেন মেন্টর।
সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জেতা মিস্ট্রি স্পিনারকে বিশ্বের সেরা টি২০ বোলার হিসেবে উল্লেখ করলেন প্রাক্তন অসি ব্যাটসম্যান।
পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেন, ““নারাইন নিঃসন্দেহে টি২০ ক্রিকেটের সেরা বোলার। যে কোনও পরিস্থিতিতে, অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ওকে পাওয়া যেতে পারে। সৌভাগ্যবশত, ও কেকেআর-এ আছে, আর ওকে খেলা বা সামলানো সবথেকে কঠিন হবে।”





