বুধবার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে শুরুতে ব্যাট করে কেকেআর ১৬৮ রান তোলে। কিন্তু একসময় জেতার রাস্তায় থেকেও শেষমেশ সিএসকে ১০ রানে হেরে যায়। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের এক সময়ে হাতে নয় উইকেট ছিল এবং ৪২ বলে ৬৭ রানের দরকার ছিল। তবে কেদার যাদব মাঝের ওভারে করা ১২ বলে ৭ রানের জন্য দল আরও অসুবিধায় পড়ে।
এর ফলেই অবিলম্বে সিএসকে তথা অন্যান্য ক্রিকেট সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে যে কেদারকে দল থেকে বাদ দেওয়া হোক। কেদারের দায়িত্বজ্ঞানহীন ইনিংসের জন্যই সিএসকে-কে ম্যাচ হারতে হয়। রায়না না থাকায় এমনিতেই দলের ব্যাটিং শক্তি কমেছে। এর ফলে ভাবা হচ্ছে দলে কেদারের পরিবর্তের কথা। কেদারের বদলে রয়েছে তিনটি নাম। মুরলী বিজয়, ঋতুরাজ গায়কোয়াড় এবং এন জগদেশন।
এক্ষেত্রে মুরলী বিজয়কে খেলাতে গেলে ওপেন করাতে হবে, যদিও তিনি সেক্ষেত্রে ব্যর্থ। ঋতুরাজও ঘরোয়া ক্রিকেটে ওপেন করে, সেক্ষেত্রে ফাফ দ্যু প্লেসিস ও শেন ওয়াটসনের ওপেনিং জুটি ভাঙতে চাইবে কিনা সেটাই দেখার। অন্যদিকে সিএসকে-কে ১০ রানে হারিয়ে কেকেআর এই মরসুমে তাদের তৃতীয় জয় নিশ্চিত করেছে এবং পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে পৌঁছেছে।





