২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের পর আর ভারতীয় দলে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। এই বছর স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ফলে স্বভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে ভারতীয় দলে ধোনির মতো কিংবদন্তির জায়গা পূরণ করবেন? এখন ভারতীয় দলে উইকেটকিপার হিসেবে খেলেন ঋষভ পন্থ। তবে ধোনির মতো অভিজ্ঞ খেলোয়াড়ের তুলনায় ঋষভ পন্থ এখন অনেক অভিজ্ঞ।
এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করছেন ধোনির বদলে ঋষভ পন্থই ভারতের উইকেটকিপার হিসাবে যোগ্য। তিনি মনে করছেন যে পন্থকে নিলে ভারতীয় দলের জন্য আরও বেশ কয়েকটি সুবিধা নিয়ে হবে। এটি বামহাতি এবং ডান হাতি ব্যাটম্যানের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। স্টার স্পোর্টসের শোতে বাঙ্গার বলেছেন, “উইকেটকিপিংয়ের ক্ষেত্রে আমার ধারণা ঋষভ পন্থ ভালো হবে। আমি মনে করি, তিনি এবারের আইপিএলটি যেভাবে শুরু করেছেন এবং বিকল্প হিসাবে বাঁহাতি পাওয়া খুব জরুরি কারণ ভারতের যখন মিডল অর্ডারের কথা আসে তখন ডানহাতিদের সঙ্গে সামঞ্জস্য রাখতে সহায়তা করবে।”
বাঙ্গার ছাড়াও ভারতের প্রাক্তন বোলার আশীষ নেহরা বলেছেন, “আমি সঞ্জয় বাঙ্গারের সাথে পুরো একমত, আমার ধারণা ঋষভ পন্থের সাথে তাদের এগিয়ে যাওয়া উচিত। পন্থকে সমর্থন দেওয়া উচিত! আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে প্রতিটি খেলোয়াড়কেই সমর্থন করা দরকার।” বলা বাহুল্য, এই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে উইকেটের পিছনে দুর্দান্ত কিপিং করার পরে সমালোচকদের অনেকটা মুগ্ধ করেছেন। আইপিএল ২০২০ মরসুমেও পন্থ তাঁর ব্যাটে দিল্লির হয়ে বড় অবদান রাখছে।





