বাংলাকে ক্রিকেটে আরও উতসাহিত করতে এবার বিশেষ উদ্যোগ নিল সিএবি। টি২০ ফর্ম্যাটে এবার নতুন লিগ আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ।
মোট ৬টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের মত প্রথম সারির দল গুলির এই টুর্নামেন্ট খেলার কথা। মোট ১৪-১৫ দিনের হবে এই টুর্নামেন্ট। রবিবার টিসিএম নামে একটি সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
আইপিএল এর মত জৈব সুরক্ষা বলয়ে থাকবেন বেঙ্গল প্রিমিয়ার লিগে খেলা ক্রিকেটাররা। প্রত্যেকদিন দুটি করে ম্যাচ হতে পারে। ইডেনের ফ্লাডলাইটে ম্যাচ আয়োজিত হবে। ক্রিকেটের পাশাপাশি বিনোদনের ব্যবস্থা থাকবে।
ম্যাচ গুলি সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেখানো হবে। টেলিভিশনের পর্দায় ম্যাচগুলো দেখানো যায় কিনা সেই নিয়ে কথাবার্তা বলছেন সিএবি কর্তারা।





