চেন্নাইয়ের খারাপ পারফর্মেন্সের জন্য দলকেই দায়ী করলেন মহেন্দ্র সিং ধোনি

এবারের আইপিএল-এ অত্যন্ত খারাপ পারফর্মেন্স করে এসেছে চেন্নাই সুপার কিংস। মাত্র দুটি জয় ছাড়া আর কিছুই সাফল্য পাননি ধোনির ব্রিগেড। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পর এবার দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি বলেছেন, “আমার মনে হয় শেষ চার ওভার আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। যদিও তার আগে বোলাররা খুব ভালো কাজ করেছিল, কিন্তু শেষটা আরও ভালো করা উচিত ছিল। ব্যাটিংটা আমাদের কাছে অত্যন্ত চিন্তার একটি বিষয় ছিল আর আজ আবারও সেই চিন্তার কারণটি প্রকাশিত হয়েছে।”

এরপর ধোনি আরও বলেন, “আমাদের ব্যাটিং ইদানিং ব্যর্থ হয়েছে বলতেই পারেন। ছয় ওভারের পর থেকে কিছু হিট লাগানোর প্রয়োজন হতেই পারে আপনি ধরে নিতে পারেন, কিন্তু কেউ কেউ আছেন যারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেন। আপনি তাদের যতই আত্মবিশ্বাস দিন না কেন, শেষ অবধি তাদের কাছে নিজেদের নিজস্ব পরিকল্পনা থাকা উচিত যে কিভাবে খেলতে হবে।”

আরও অন্যান্য খবর