ভারত অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার সিরিজে শেষ তিনটি টেস্ট খেলবেন না। পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের সিরিজে বিরাট কেবল অ্যাডিলেডে খেলেছেন। প্রথম সন্তান জন্ম দিতে চলা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকবেন বিরাট। তাঁর এই ছুটি বোর্ড কর্তৃক অনুমোদিতও হয়েছিল। কিন্তু শুরু থেকেই অনেক প্রাক্তন ক্রিকেটারেরা এর বিরুদ্ধে কথা বলছে। তাদের দাবি কিভাবে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে কোনও অধিনায়ক ছুটি নিতে পারেন। অন্যদিকে কিছু প্রবীণ ক্রিকেটাররা বিরাটের পিতৃত্বকালীন ছুটিতে তাকে সমর্থনও করছেন, আবার কেউ কেউ এই সিদ্ধান্তের সমালোচনাও করছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশি বিশ্বাস করেন যে, তিনি যদি বিরাটের জায়গায় থাকতেন তবে তিনি মোটেও এই কাজ করতেন না। দিলীপ বলেছেন যে বিরাটের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হওয়া উচিত ছিল না কারণ জাতীয় দলের দায়িত্ব প্রথমে মাথায় থাকা উচিত। তিনি বলেছেন, “আমি জানি যে আজকের যুগে খেলোয়াড়রা তাদের সন্তানের জন্মের সাথে পরিবারের সাথে থাকতে চান। আমি এই সমস্ত বুঝেছি, তবে আপনি যখন জাতীয় দায়িত্ব পালন করছেন… আমি যদি বিরাটের জায়গায় থাকতাম তবে মোটেও এই কাজ করতাম না। আমার জন্য জাতীয় কর্তব্য আগে।”
তিনি আরও বলেছেন, “আপনি আইনত কাউকে এমনটি করা থেকে বিরত রাখতে পারবেন না। ক্রিকেট বোর্ডগুলি এমন নিয়ম তৈরি করতে পারে না যে প্লেয়াররা তাদের পরিবারের কাছে এমন সময়ে যেতে পারে না। আমি থাকলে যেতাম না।” অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ হয়েছিল। গোটা দল মাত্র ৩৬ রানের বেশি করতে পারেনি। দিলীপ দোশির মতে এই সময়ে জাতীয় সময়ে দলের অধিনায়ককে প্রয়োজন। তার কথায়, “ভারতের অধিনায়কত্ব আমার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হত। এটি একটি ডুবে যাওয়া জাহাজের মতো পরিস্থিতি, এমন একটি সময় যখন দলের সবচেয়ে অধিনায়ককে প্রয়োজন। আপনি যদি এমন সময়ে দলকে ছেড়ে চলে যান, তবে আপনি দলকে অনেক প্রশ্নের সামনে রেখে চলে যান। আমি আশা করছি যে এই কঠিন সময় থেকে দল বেরিয়ে আসবে।”





