বহুদিন ধরেই শোনা যাচ্ছিল এই বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে কেউ খুশি নন। বারেবারেই উঠছিল অধিনায়কত্ব বদলানোর ডাক। সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের কথা মতোই এবার হল। নাইট অধিনায়ক দীনেশ কার্তিক অধিনায়কত্বের দায়িত্ব হস্তান্তর করলেন ইংল্যান্ড তারকা ইয়ন মর্গ্যানকে।
এই বছর আইপিএল শুরুর আগেই অনেকে চাইছিলেন মর্গ্যানই হোক কেকেআরের অধিনায়ক। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তেমনটাই হল। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে হার দিয়ে শুরু হয়েছিল নাইটদের এই বছরের আইপিএল যাত্রা। অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ে আরও মনোনিবেশ করতে চান কার্তিক। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে নাইটদের পয়েন্ট ৮, যা খুব একটা ভালো বিষয় নয়। প্লেওফে জেতে গেলে এখন জিততে হবে বেশ কয়েকটা ম্যাচ।
তবে হঠাৎ করে এই অধিনায়কত্ব বদল দলের অভ্যন্তরে কোনও প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার। এ বিষয়ে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, “ডিকে-র মতো নেতা পাওয়া সত্যি ভাগ্যের। যার কাছে দল সবার আগে। আর তাই এই ধরনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। যদিও তার সিদ্ধান্তে আমরা একটু হলেও অবাক হয়েছি। কিন্তু তার ইচ্ছাকে আমরা সম্মান জানাচ্ছি। ডিকে এবং ইয়ন দু’জনেই যৌথভাবে দল চালাচ্ছিলেন।”





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!