বর্তমানে টলিপাড়ার টেলিভিশন জগতের অন্যতম বিতর্কিত চরিত্রের নাম সৌগত ব্যানার্জি। তিনি গত রবিবার রাসবিহারী এভিনিউর ব্লসম থাই স্পা সেন্টার থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্কফোর্স এর হাতে গ্রেফতার হয়েছিলেন কারণ অভিযোগ ওই স্পাতে মধুচক্র চলত এবং ওইদিন অভিনেতা ‘সার্ভিস’ নিতে গিয়েছিলেন।
সেই সময় নেতাজি, রানী রাসমণি,পান্ডব গোয়েন্দা, আলোছায়া সহ একাধিক সিরিয়াল এবং টলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করা এই জনপ্রিয় অভিনেতাকে নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। কেউ বিশ্বাস করতে পারেননি যে শান্তশিষ্ট এই অভিনেতা এরকম একটি ঘৃণ্য কাজে জড়িয়ে পড়তে পারেন।
তবে এবার একটি সংবাদমাধ্যমে কলম ধরলেন সৌগত। সেখানে তিনি যুক্তি এবং পাল্টা যুক্তি সাজালেন। সেটা কতটা বিশ্বাসযোগ্যতা পাঠকরাই বিচার করবেন। আমরা তার কিছু বক্তব্য এখানে তুলে দিলাম। সদ্যই জামিন পেয়েছেন সৌগত।এই ঘটনার পরে তার পারিবারিক জীবন যথেষ্ট বিপর্যস্ত। অভিনেত্রী স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় না থাকলে তিনি নাকি আত্মহত্যা করতে নেই এরকমটাই জানিয়েছেন এই অভিনেতা। ১৪ বছর টেলিদুনিয়ায় কাজ করা এই অভিজ্ঞ অভিনেতা লক আপ থেকে বেরিয়ে বললেন, নয়নাই আমাকে সামলেছে। নয়না না থাকলে আমাকে আত্মহত্যা করতে হত।
ঠিক কী ঘটেছিল সেই দিন?
গত রবিবার সৌগত জানতে পারেন যে ওই স্পা সেন্টারে ৫০% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই তিনি নয়নাকে বলে ওই স্পাতে যান।এরপরে বাকিটা সৌগতর বয়ানে পড়ুন। “আমি সেদিনই প্রথম যাই। ঢুকতেই আমায় একটা ছেলে ভিতরে নিয়ে গেল। তারপরেই আচমকায় পাই দরজা খোলার জন্য চিৎকার। বুঝতেই পারিনি কলকাতা পুলিশের এসটিএফ শাখা এবং গোয়েন্দা বিভাগ অভিযান চালাচ্ছে।”
এরপর তাকে লকআপে থাকতে হয়। লক আপের ভেতরে তাকে অশ্রাব্য গালিগালাজ শুনতে হয়েছে এবং ভেতরে থাকার ব্যবস্থা দেখে তিনি হয়ে উঠেছেন। স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি তাই নয়না গাড়িতেই বসেছিলেন থানার বাইরে। দৃঢ় ভাষায় ওই সংবাদমাধ্যমে সৌগত লিখেছেন,”যদিও বাঙালির ধারণা, স্পা মানেই বন্ধ ঘরে নগ্ন হয়ে অন্য মেয়ে বা ছেলের সঙ্গে কিছু একা করা হয়। কিন্তু আমি ও আমার স্ত্রী নয়না দুজনেই যাই স্পা-এ মাসাজ নিতে।”
শওকতের বক্তব্য তিনি সম্পূর্ণ নিরপরাধ কিন্তু এভাবে গোটা ঘটনাটিতে কিছু সংবাদমাধ্যম তাকে ‘ভিলেন’ বানিয়েছে তাতে তার পায়ের তলার মাটি সরে গিয়েছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!