নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে বরখাস্ত হতে চলেছেন দীনেশ কার্তিক

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর আবারও কথা উঠেছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিকের অপসারণ নিয়ে। দলে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান থাকতে কেন দীনেশকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, সে নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। এছাড়াও একাধিক ভুল সিদ্ধান্তেও এবারের আইপিএল-এ ভুগেছে কেকেআর।

শারজার মতো ছোট স্টেডিয়ামে ম্যাচের ১৯তম ওভারে যখন দুজন সেট ব্যাটসম্যান ব্যাট করছিলেন তখন বরুণ চক্রবর্তীকে বল করতে পাঠান আর সেই ওভার থেকে আসে ২৪ রান। এরকম একাধিক ভুল সিদ্ধান্তের জন্য এবার দীনেশ কার্তিক খোয়াতে চলেছেন অধিনায়কত্বের পদ। টিম ম্যানেজমেন্টে আলোচনা জোরদার, হয়ত এবার অধিনায়কত্বের পদ দেওয়া হতে পারে ইয়ন মর্গ্যানকে।

এছাড়া ব্যাট হাতেও হতাশাজনক পারফরম্যান্স করেন দীনেশ কার্তিক। এই মরশুমে দীনেশ কার্তিকের ব্যাটিং ফর্ম একদমই ভালো যাচ্ছে না। তার সত্ত্বেও ফর্মে থাকা ইয়ন মর্গ্যানের আগে তিনি ব্যাট হাতে নামেন এবং দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ফলে সবদিক থেকেই চাপে রয়েছেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান।

RELATED Articles

Leave a Comment