বলিউডের কেচ্ছা কাহিনী নিয়ে আমরা নিত্য নতুন আপডেট পাই সংবাদমাধ্যমের এন্টারটেনমেন্ট ডেস্ক থেকে। অজস্র স্বতঃস্ফূর্ত এবং গোপন পরকীয়া সম্পর্কে আমরা রোজই কমবেশি খবর পেয়ে থাকে কিন্তু জানেন কি খেলার জগতেও রয়েছে এমন অনেক মুচমুচে কাহিনী যা সিনেমা জগতকেও হার মানাবে?
বস্তুত ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক অবিচ্ছেদ্য। ক্রিকেট তারকার সঙ্গে বলিউড নায়িকাদের সম্পর্ক, বিবাহ থেকে পরকীয়া সবকিছুই খবরের শিরোনামে আসে। কিন্তু আজ আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি তা নিখাদ ক্রিকেট ব্যাকগ্রাউন্ড এর গল্প যা হার মানাবে রুপোলি পর্দাকেও।
ক্রিকেটার মুরলী বিজয় এর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছিলেন ক্রিকেটার দীনেশ কার্তিকের স্ত্রী নিকিতা! যার জেরে ভেঙেছিল দীনেশের সংসার। অবশ্য দীনেশ এর সঙ্গে বিয়ে ভাঙ্গার পর মুরলী বিজয় কে বিয়ে করে নেন নিকিতা, সেই সময় নিকিতা অন্তঃসত্ত্বা ছিলেন! ত্রিকোণ সম্পর্কের এই জটিলতা নিয়ে মুচমুচে কাহিনী প্রকাশ হয়নি কারণ তিনজনেই এই সংক্রান্ত কোনো কথা সামনে আনতে চাননি। তবু চাপা থাকে না কিছুই, বেরিয়ে আসা লুকনো সত্য।
দীনেশ কার্তিক এবং নিকিতা বানজারা ছোটবেলার বন্ধু। তাদের মধ্যে ছিল পারিবারিক বন্ধুত্ব। ২০০৭ সালে দীনেশ ও নিকিতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় দীনেশ কার্তিকের বয়স ২১ বছর এবং তিনি উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের নিয়মিত সদস্য।
কুয়েতে শৈশব কাটানো কমার্স গ্রাজুয়েট নিকিতা বিয়ের পর ধীরে ধীরে পরিচিত হতে শুরু করেন ভারতীয় ক্রিকেটের বৃত্তে। আস্তে আস্তে স্টারডমের স্বাদ পেতে থাকেন। কিছু বছরের মধ্যেই তার পরিচয় হয় মুরলী বিজয় এর সঙ্গে। তবে পরে দীনেশ বুঝতে পারেন এই পরিচয় শুধুমাত্র স্বামীর সহকর্মী হিসাবে পরিচয় নয়।
সেইসময় মুরলী বিজয়ও ভারতীয় দলের নিয়মিত সদস্য এছাড়া ঘরোয়া ক্রিকেটে দীনেশের সতীর্থ তিনি। দুজনেই তামিলনাড়ুর। ফলে তাদের মধ্যে শত্রুতা শুরু থেকেই ছিল না। সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ রঞ্জি ম্যাচের আগে দীনেশ জানতে পারেন নিজের স্ত্রী নিকিতা ও সতীর্থ মুরলী বিজয়ের পরকীয়া সম্পর্কের কথা।
ঝড় বয়ে যায় পারিবারিক জীবনে কিন্তু সেই কথা কখনো প্রকাশ করেননি দীনেশ কার্তিক এবং নিজের বাইরের জীবনে এর কোন ছাপ রাখেননি। ২০১২ সালে তার ও নিকিতার ডিভোর্স হয়ে যায়। সেই সময় কোন রকম কাঁদা ছোঁড়াছুঁড়ির মধ্যে না গিয়ে দুজনেই মিউচুয়াল ডিভোর্স করে নেন।এই কথা শোনা যায় যে ডিভোর্সের সময় নিকিতা অন্তঃসত্ত্বা ছিলেন।
এতদূর পর্যন্ত ঘটনায় মিডিয়ার চোখ পড়েনি। মিডিয়ার টনক নড়ে যখন ডিভোর্স এর কিছু মাসের মধ্যেই মুরলী বিজয় কে বিয়ে করেন নিকিতা। স্বাভাবিকভাবেই তাজ্জব হয়ে যান সকলে এবং তখনই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে।
জানা গিয়েছে যে কোন একটি আইপিএলের সিজনে নিকিতা ও বিজয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১২ সালেই নিকিতার প্রথম সন্তান নীরব জন্ম নেয়। এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও কেউই কোনো মন্তব্য রাখেননি। থ্রিডি কাস্টিং সংস্থায় কর্মরত নিকিতার আরো একটি ছেলে এবং মেয়ে রয়েছে। অন্যদিকে ২০১৩ সালে আমাদের দেশের তারকা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন দীনেশ কার্তিক।
তবে মুরলী এবং দীনেশ দুজনেই এখন জাতীয় দলের অনিয়মিত সদস্য। তবে দীনেশ কার্তিক গত দু’বছর আগে থেকে কলকাতা নাইট রাইডার্স এর অপরিহার্য সদস্য। মুরলী বিজয় রয়েছেন চেন্নাই সুপার কিংসে। তবে তাদের বাস্তব জীবনের কাহিনী হার মানাবে যে কোন বলিউড সিনেমার গল্পকে।






