এই বঙ্গ অভিনেত্রীর আদরে মাখামাখি ভিডিও ভাইরাল, প্রেমিকের জামার ভেতর ঢুকে ছড়ালেন উষ্ণতা

প্রেম করছেন করুন, এতে ভয় পাওয়ার কী আছে। প্রেমের মধ্যে দোষের তো কিছু নেই। তবে হ্যাঁ, কিছু ‘ছুপা রুস্তম’ মানুষ আছেন, যারা আবার ডুবে ডুবে প্রেম করতেই বেশি পছন্দ করেন। অনেকটা ওই, ‘ধরি মাছ না ছুঁই পানি’-এর মতো পরিস্থিতি।

আবার অনেককে তো এমনও দেখা গেছে যা একেবারে সোজা ছাদনাতলায় গিয়ে বোমা ফাটালেন। আসলে, প্রেমের সংজ্ঞা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের। কেউ নিজের মনের মানুষটিকে একেবারে নিজের করে সবার আড়ালে রাখতে চান, আবার কেউ নিজের পছন্দের মানুষটিকে সবার সামনে তুলে ধরে নিজের ভালোবাসা ব্যক্ত করেন। তবে বাংলা ধারাবাহিকের খলনায়িকা জেসমিন রায় কিন্তু এই দ্বিতীয় গোত্রের মধ্যেই পড়েন।

https://www.instagram.com/p/CFyaCmZDKlG/?utm_source=ig_web_copy_link

নিজের সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের অভিনেত্রী জেসমিন রায়। তিনি প্রেম করেছেন শ্রীকৃষ্ণের সঙ্গে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে, এতো ভয় পাওয়ার কিছু নেই। এই শ্রীকৃষ্ণ হলেন বাংলা ধারাবাহিক ‘ভগবান শ্রীকৃষ্ণ’-তে অভিনয় করা গৌরব। তাদের এই প্রেম কাহিনী অনেকেরই জানা। তাদের সম্পর্ক বেশ কিছু বছরের।

তাদের সম্পর্কের রসায়ন যে বেশ জোরালো তা তাদের পোস্ট করা একের পর এক ছবি দেখলেই বোঝা যায়। তবে এই লকডাউনের মধ্যে যে তা আরও মাখোমাখো হয়েছে, জেসমিনের পোস্ট করা ভিডিওই তার প্রমাণ।

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে গৌরবের সঙ্গে কাটানো এক সুন্দর মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী। সেই স্লো-মোশন ভিডিওতে দেখা যাচ্ছে তিনি আদর করতে করতে প্রেমিকের জামার মধ্যে ঢুকে পড়লেন। এরপর গৌরবও তাকে কাছে টেনে আদরে চুমুতে ভরিয়ে দেন। এই ভিডিও পোস্ট করার পরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায় তার ওই ছবিতে।

RELATED Articles

Leave a Comment