শুক্রবার আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছয় উইকেটে হেরে যায়। এই বছরও আইপিএল থেকে ছিটকে গেল আরসিবি। আর এই হারের সব ক্ষোভ গিয়ে পড়েছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির উপর। বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কেকেআরের হয়ে দুই বারের আইপিএল খেতাব অর্জনকারী ধিনায়ক গৌতম গম্ভীর। দীর্ঘ আট বছর ধরে দলের ভালো না হওয়ায় অধিনায়ক বিরাট কোহলিকে কটূক্তি করেছেন গম্ভীর।
তিনি বলেছেন, বিরাট কোহলির উচিত অধিনায়ক্ত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোনিবেশ করা। ইএসপিএন ক্রিকইনফোর শোয়ে গম্ভীর বলেছেন, “আট বছর দীর্ঘ সময়। আর অশ্বিনের কী হয়েছিল দেখুন দুই বছরের অধিনায়কত্বে তিনি ফলাফল দিতে পারেননি এবং তাকে অপসারণ করা হয়েছে। আমরা এমএস ধোনির কথা বলি, আমরা রোহিতকে নিয়ে আলোচনা করি শর্মা, আমরা বিরাট কোহলি সম্পর্কে কথা বলি। ধোনি তিনটি খেতাব জিতেছে, চারটি শিরোপা জিতেছে রোহিত শর্মা, এবং এ কারণেই তারা এত দিন অধিনায়কত্ব করেছে কারণ তারা ফলাফল দিয়েছে। আমি নিশ্চিত রোহিত শর্মা যদি আট বছরের জন্য কোনও ফলাফল না দিতেন তবে তাকেও অপসারণ করা হত অধিনায়কত্ব থেকে।”
তিনি আরও বলেছেন, “আরসিবির আসলে প্লে অফে খেলার যোগ্যতাই ছিল না। শেষ চার-পাঁচ ম্যাচ দেখলেই বোঝা যাবে। মুম্বইয়ের বিরুদ্ধে সুপার ওভারেও যেমন ওরা খুব ভাগ্যবান যে নবদীপ সাইনি দুরন্ত বোলিং করেছিল। ব্যাট হোক বা বল- কোনো বিভাগেই ওরা সেই রকমভাবে খেলতে পারেনি। সাফল্যটাই দিনের শেষে শেষ কথা।” বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ ব্যর্থতা অব্যাহত রয়েছে। যে কোনও নক আউট ম্যাচ আসলেই যেন কিং কোহলির ব্যাট আর চলে না। অধিনায়ক বিরাট কোহলি ওপেন করতে নামেন, আর মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দলের দরকারেই কাজে এল না বিরাটের ব্যাট।





