করোনা আক্রান্তদের অন্য হোটেলে সরিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে গোটা সিএসকে দল

চেন্নাই সুপার কিংস (CSK) শিবিরে করোনা ভাইরাসের জেরে আইসোলেশনে রয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার হঠাৎই জানা যায় চেন্নাই সুপার কিংসের (CSK) পেস বোলার এবং দলের সাপোর্ট স্টাফের ১২ জন সদস্য আইপিএল ২০২০ শুরুর কয়েক সপ্তাহ আগেই দুবাইয়ে করোনা ভাইরাস পজিটিভ পরীক্ষা করেছেন। করোনা সংক্রমণ দেখা দিলে ইতিমধ্যেই আক্রান্ত সদস্যদের অন্য হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে যারা নেগেটিভ তারা আলাদা হোটেলে রয়েছেন। বিসিসিআইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী চেন্নাই দল সমস্ত সুরক্ষা প্রোটোকল অনুসরণ করছে। যারা কোভিড-১৯ পজিটিভ তারা এখন স্থিতিশীল এবং আইসোলেশনে রয়েছেন। এরপর শনিবার খবর আসে আরও এক ক্রিকেটারেরও পজিটিভ রিপোর্ট, সম্ভবত তিনি ঋতুরাজ গায়কোয়াড়। আক্রান্ত সাপোর্ট স্টাফদের মধ্যে রয়েছে দলের সোশ্যাল মিডিয়া টিমও।

তবে খারাপ খবর গোটা চেন্নাই দল এখন মাঠে অনুশীলন করতে পারবে না কোনোভাবেই। কোভিড আতঙ্কে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন থাকবেন সিএসকে দলের সদস্যরা। আরও এক খারাপ খবর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণে খেলতে দেখা যাবে না চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। ব্যক্তিগত কারণে দেশে ফিরতে হয়েছে তাঁকে।

আরও অন্যান্য খবর