ডিকে নয় মর্গ্যান হোক কেকেআরের অধিনায়ক, সোশ্যাল মিডিয়ায় দাবি সমর্থক থেকে বিশেষজ্ঞদের

তরুণ তুর্কিদের দাপটে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলেও কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আর সেই সব প্রশ্ন আরও জোরালো হচ্ছে শারজাহে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে কেকেআর। ফর্মে নেই অধিনায়ক দীনেশ কার্তিকও। তাঁর অধিনায়কত্ব নিয়ে একেবারেই খুশি নন কেকেআর সমর্থকরা। তাই এবার সোশ্যাল মিডিয়া জুড়ে নাইট সমর্থকদের একটাই আর্জি বদল হোক অধিনায়কের।

দীনেশ কার্তিকের বদলে ইংল্যান্ডের তারকা ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করা হোক বলে দাবি জানাচ্ছেন অনেকে। শুধু সমর্থকরাই নন, একাধিক ক্রিকেট বিশেষজ্ঞদেরও মত যে মর্গ্যানের মতো দক্ষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক থাকতে তাঁকেই দলের দায়িত্ব দেওয়া উচিত। দলের ব্যাটিং অর্ডার ভুলভাল ভাবে সাজানোয় প্রশ্ন উঠেছে টিম ম্যানেজমেন্টের উপর। নারিন সব ম্যাচে ওপেনিং করতে নেমে ব্যর্থ হওয়ার পরও রাহুল ত্রিপাঠিকে পাঠানো হল আট নম্বরে।

দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমেই রাহুল ত্রিপাঠি দুর্দান্ত প্রদর্শন করেন, মর্গ্যানের সাথে জুটি বেধে ১৬ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়াও অধিনায়ক ডিকে কেন মর্গ্যানের আগে ব্যাটিং করতে আসছে সেই নিয়েও উঠেছে প্রশ্ন। সব মিলিয়েই দীনেশ কার্তিকের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন সমর্থকরা। এদিন রাহুল ও মর্গ্যানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লির ২২৯ রানের লক্ষ্যে বেশ এগিয়ে গিয়েছিল নাইটরা। কিন্তু শেষমেশ ১৮ রানে হারতে হয় আর এই হারের জন্য এখন একটাই স্লোগান ‘ডিকে হাটাও, মর্গ্যানকে অধিনায়ক করো।’

RELATED Articles

Leave a Comment