কিটো ডায়েটের ফল, ফের ছন্দপতন বলিউডে, চলে গেলেন অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়

মাত্র ২৭ বছর বয়সে চলে গেলেন বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। গত শুক্রবার, ২রা অক্টোবরবেঙ্গালুরুতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বেশ কয়েকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বলিউডে।

গতকাল, শনিবার শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। পরিবারে রয়েছে তাঁর মা, বাব, ভাই। জানা গিয়েছে, সম্প্রতি খুব কঠোর ডায়েট শুরু করেছিলেন তিনি। নিজের ফিগার ধরে থাকতে কিটো ডায়েট করছিলেন অভিনেত্রী। এরপর থেকেই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওই ডায়েটের জেরেই কিডনি বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।

২০১৩ সালে ‘ম্যায় কৃষ্ণা হু’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। এরপর ‘লাইফ কি তো লগ গয়ি’-সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু অভিনয় জীবনে বিশেষ সাফল্য পাননি মিষ্টি। দক্ষিণের কিছু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও কিছু ছবিতে আইটেম নাচও করেছেন তিনি ও কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় মিষ্টিকে। ২০১৪ সালে একটি বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। অভিযোগ, তিনি নাকি নিজের ফ্ল্যাটে তাঁর বাবা ও দাদার সঙ্গে পর্ন ফিল্ম বানাচ্ছিলেন। এর জেরে তাঁর ফ্ল্যাট থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

RELATED Articles

Leave a Comment