“কে লিখেছে নটরাজনের স্ক্রিপ্ট?” মুগ্ধ ভারতের প্রাক্তন পেস বোলার

আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। টার আগে ভারতীয় দলে টি নটরাজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে উম্মেশ যাদবের জায়গায়। বক্সিং-ডে টেস্ট ম্যাচ চলাকালীন উমেশ চোট পেয়েছিলেন, এরপরে তিনি এখন পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। নেট বোলার হয়ে অস্ট্রেলিয়ায় আসা টি নটরাজনের কাছে এই সফর যেন স্বপ্নের মতো। টি- ২০ ও ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হওয়ার পরে নটারাজনকেও টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তৃতীয় টেস্টে অভিষেক করতে চলেছে।

এদিকে ভারতের প্রাক্তন পেস বোলার রুদ্র প্রতাপ সিং নটরাজনের প্রশংসা করেছেন এবং এই বোলারের স্ক্রিপ্ট কে লিখছেন তা জানতে চেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে টি নটরাজনকে দলে অন্তর্ভুক্ত করার পরে প্রাক্তন পেস বোলার রুদ্র প্রতাপ সিং তার টুইটারে লিখেছেন, “নটরাজনের চিত্রনাট্য কে লিখছেন? টি. নটরাজন এর চেয়ে ভাল অনুপ্রেরণার গল্প আমি আর মনে করতে পারি না। নেট বোলার এবং এখন টেস্ট দলে একজন বোলার। আইপিএল থেকে তাঁর দুর্দান্ত ফর্ম অবিরত থাকুক বলে আমি আশা করি। কি শুরু!”

https://twitter.com/rpsingh/status/1344963411071782914?s=19

নেট বোলার হিসাবে টি নটরাজন অস্ট্রেলিয়া সফরে দলের সাথে ছিলেন, তারপরে বরুণ চক্রবর্তীকে বাদ দেওয়া হলে নটরাজনকে টি- ২০ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। টি- ২০ সিরিজের আগে তৃতীয় ওয়ানডেতে নটরাজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং প্রথম একাদশেও তার নাম ছিল। তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে এই পেস বোলা্র সকলকে মুগ্ধ করেছিলেন। দুই উইকেটও নিয়েছিলেন।

RELATED Articles