৩৬ এ অল আউট ভারত, বিশ্বাসই করতে পারছেন না পাকিস্তানের প্রাক্তনীরা

গতকাল মাত্র দেড় ঘন্টায় গুটিয়ে গেল ভারতের ইনিংস। ৩৬ রানে অল আউট বিশ্বের অন্যতম সেরা টেস্ট দল। আর এর ফলে কার্যত হতবাক গোটা ক্রিকেট বিশ্ব। আর ভারতের এমন অবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটাররা।

 

পাকিস্তানের প্রাক্তন ওপেনার মোহসিন খান এই নিয়ে বলেছেন, “আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যখন আমি দেখেছি অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নেমেছে আর সকালে স্কোরবোর্ডে দেখি তাদের স্রেফ ৯০ রান দরকার। আমি আউটগুলো দেখছিলাম এবং সত্যি বলতে গেলে পিচে কোনও কিছুই ছিল না।”

 

এছাড়া পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ মনে করেন, “সত্যি বলতে গেলে, আমার মনে হয় কিছু ডেলিভারি খেলা অসম্ভব ছিল কিন্তু যে বিষয়টি আমায় অবাক করে দিয়েছিল, তা হল ব্যাটিং অর্ডারের নীচের দিকেরও কেউ এসে রুখে দাঁড়ানোর চেষ্টা করল না। ৩৬ রানের এই টোটাল স্কোর একটি টিমের মূল্যকে তুলে ধরে না।”

RELATED Articles