এবার করোনার মারণগ্রাসের সম্মুখীন হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তবে তিনি আক্রান্ত হননি, হয়েছেন তার বাড়ির এক সদস্য। আর সেই কারণে স্ব-আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। নিজের ভক্তদের এমনই বার্তা দিলেন তিনি।
গৌতম গম্ভীর টুইট করে লিখেছেন, “বাড়িতে একটি কেস আসার দরুণ, আমি নিজের বাড়িতে স্ব আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার কোভিড পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি। সকলকে অনুরোধ করব যাতে তারা সুরক্ষিত থাকেন এবং সকল নির্দেশাবলী মেনে চলেন।”
এদিকে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাবধানবার্তা দিয়েছেন যে দেশে আবারও করোনার ঢেউ আছড়ে পড়তে পারে, তাই সকলকে মাস্ক পড়ার জন্য অনুরোধ করেছেন তিনি।





