Mohammed Shami : মাসে ৪ লক্ষ খোরপোশেও ক্ষুব্ধ হাসিন জাহান! প্রাক্তন স্বামী শামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য!

ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) যতটা না পারফরম্যান্সের জন্য, তার চেয়েও বেশি খবরের শিরোনামে উঠে আসেন ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে। ২০১৮ সাল থেকেই তাঁর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে চলা তিক্ত বিবাদ নিয়ে চলেছে একাধিক মামলা। সম্প্রতি কলকাতা হাই কোর্টের রায়ের পর সেই কাহিনি ফের চর্চায় উঠে এসেছে। আদালতের নির্দেশে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ পেলেও, হাসিন জানিয়ে দিয়েছেন এই টাকাতে তার কিছুই চলে না।

সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ রায় দেন। তিনি জানিয়ে দেন, প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও তাঁদের মেয়ের ভরণপোষণের জন্য শামিকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা দিতে হবে। এর মধ্যে ১.৫ লক্ষ টাকা স্ত্রী হাসিনের জন্য এবং ২.৫ লক্ষ টাকা তাঁদের নাবালিকা মেয়ের খরচ হিসেবে ধার্য হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এর আগে নিম্ন আদালতের নির্দেশে শামিকে মাসে মোট ১.৩০ লক্ষ টাকা দিতে বলা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান হাসিন।

রায় প্রকাশের পর সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন হাসিন জাহান। তিনি বলেন, “শামির জন্যই আমার মডেলিং কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। ও চায়নি আমি নিজের পরিচয় তৈরি করি। আমি এখন কোনও উপার্জন করি না, ফলে এই খোরপোশ আমার ন্যায্য অধিকার।” হাসিন জানান, তিনি প্রায় ১০ বছর আগে ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন, কারণ সেই সময়ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

আদালতের রায়ে জয় পেলেও হাসিন জানান, শামির কাছে মাসে ৪ লক্ষ টাকা কোনও বড় বিষয় নয়। বরং তিনি বলেন, “আজকের দিনে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তাতে এই টাকাতেও সেভাবে কিছু চলে না। শামি সবসময় নিজের স্ট্যাটাস বজায় রাখতে চেয়েছে, কিন্তু আমি আর আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কোনোদিন ভাবেনি।” তাঁর দাবি, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে তিনি ন্যায্য বিচার পেয়েছেন।

আরও পড়ুনঃ BJP Worker Avijit Sarkar Murder Case: অভিজিৎ সরকার খু*নে চার বছর পর বড় মোড়! সিবিআই চার্জশিটে পরেশ পাল সহ একাধিক তৃণমূল নেতার নাম!

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পরও ইনজুরি ও ফিটনেস সমস্যা শামির কেরিয়ারে ছাপ ফেলেছে। এবার ব্যক্তিগত জীবনের আইনি ঝঞ্ঝাট তাঁকে আরও চাপে ফেলেছে। একদিকে টেস্ট দলে জায়গা না পাওয়া, অন্যদিকে আদালতের নির্দেশে মোটা অঙ্কের খোরপোশ—সব মিলিয়ে ফের একবার চর্চায় ভারতীয় ক্রিকেটার মোহম্মদ শামি। এখন দেখার, এই চাপের মধ্যে থেকেও তিনি মাঠে ফিরে পুরনো ছন্দে ফিরতে পারেন কি না।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles