বছর ঘুরলেও অবস্থা বদলায়নি, কপাল খোলেনি জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের। ক্রিকেটারদের জন্য নেই একটি স্পন্সরও। বহুদিন আগে থেকেই শোচনীয় অবস্থায় রয়েছে এই দেশটির ক্রিকেট বোর্ড। এর কারণেই বহু প্রতিভাবান ক্রিকেটার হারিয়েছে জিম্বাবোয়ে।
আর্থিক দৈন্যদশার কারণেই ব্রেন্ডন টেলর, ব্লেসিং মুজারাবানিসহ দেশের একাধিক প্রতিভাবান ক্রিকেটার বাধ্য হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছায় চলে গেছেন বিভিন্ন দেশে। খেললে পর মেলে না ঠিকঠাক টাকাও। নিজের প্রাপ্য টাকা না পাওয়ার কারণেই ২০১৫ বিশ্বকাপের পর কাউন্টি ক্রিকেট খেলার দিকে ঝোঁকেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেলর। সেই ঘটনার ছয় বছর পরেও অবস্থার যে বিন্দুবিসর্গ পরিবর্তন হয়নি তা প্রকাশ্যে এলো
Any chance we can get a sponsor so we don’t have to glue our shoes back after every series 😢 @newbalance @NewBalance_SA @NBCricket @ICAssociation pic.twitter.com/HH1hxzPC0m
— Ryan Burl (@ryanburl3) May 22, 2021
বার্লের এই কাতর আবেদনের পোস্টটি চোখের নিমেষে ভাইরাল হয়। এগিয়ে আসতে থাকে সাহায্যের হাত। মুহূর্তের মধ্যেই তাঁর পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একাধিক ক্রিকেট ভক্ত তাঁকে সাহায্য করতে এগিয়ে আসলেও, অনেকে নানাবিধ প্রশ্নও তোলেন। ব্যাপক সমালোচনা হয় জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের।
Time to put the glue away, I got you covered @ryanburl3 💁🏽 https://t.co/FUd7U0w3U7
— PUMA Cricket (@pumacricket) May 23, 2021






