বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য নেতৃত্বে সম্পর্ক যে কোনওকালেই ভালো ছিলনা তা সবাই জানে। কিন্তু বাংলার মসনদে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর সবাই মনে করেছিল রাজ্য-রাজ্যপাল বিবাদ হয়তো মেটার পথে।
কিন্তু এরই মধ্যে রাজ্যপালের ফের রাজ্যকে নিশানা করে মন্তব্য। নারদকাণ্ডে তৃণমূলের ৪ নেতার গ্রেফতারি সেই সংঘাতকে আরও বাড়িয়েে তোলে।
আরও পড়ুন- বাড়িতে তিন সন্তান, তাও করোনা মুক্ত হওয়ার একমাস পরও বাঙ্গুরের করোনা বেডেই পড়ে রয়েছেন বৃদ্ধা মা
রাজ্যপালকে এই বিষয়ে সরাসরি আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের এই সাংসদ স্পষ্ট বলেন তৃণমূলের নেতাদের গ্রেফতারির পিছনে মদত দিচ্ছেন জগদীপ ধনখড়।
আজ অর্থাৎ রবিবার ধনখড়কে আক্রমণ করে কল্যাণ লেখেন, ‘আমরা জানি রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায় না। কিন্তু উনি তো সারা জীবন আর রাজ্যপাল থাকবেন না। তাই তৃণমূল কর্মীদের বলেছি থানায় থানায় ওঁর বিরুদ্ধে মামলা করতে। উনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে থাকবেন না তখন ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বলা যায় না, হয়তো প্রেসিডেন্সি জেলেই ওঁর ঠাঁই হবে।’
আর কল্যাণের এহেন মন্তব্যে তিনি যে কার্যত স্তম্ভিত তা জানিয়ে এবার টুইট করেছেন রাজ্যপাল।
আরও পড়ুন- বিজেপি সমর্থকদের শাস্তি দিতে আইন নিজের হাতে তুললেন তৃণমূল নেতা! কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল
এদিন টুইটে পশ্চিমবঙ্গের রাজ্যপাল লিখেছেন, ‘তিনি তৃণমূলের প্রবীণ নেতা ও প্রবীণ সাংসদ। তিনি একজন অভিজ্ঞ আইনজীবী। তাঁর মুখে এমন কথা শুনে আমি স্তম্ভিত। তবে বাংলার সংস্কৃতিমনষ্ক মানুষই এর বিচার করবেন।’





