ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ শেষ। এছাড়াও ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলা হয়ে গিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট এবং শ্রীলঙ্কা-ইংল্যান্ড প্রথম টেস্টের পরে র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি তৃতীয় থেকে চতুর্থ অবস্থানে নেমে গেছেন।
অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ডাবল সেঞ্চুরির পরে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানদের সাথে সামিল হয়েছেন। অজিঙ্ক রাহানেও র্যাঙ্কিংয়ে লোকসানের মুখোমুখি হয়ে তিনি পিছিয়ে গিয়েছেন নয় নম্বরে, চেতেশ্বর পূজারা সাত নম্বরে উঠে গেছেন। প্রথম দশজন টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, অন্যদিকে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ দ্বিতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে বিরাট কোহলিকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছেন।
↗️ Labuschagne moves to No.3
↗️ Root enters top five
↗️ Pujara moves up one spot to No.7The latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting are out!
Full rankings: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/49DbXmXznS
— ICC (@ICC) January 20, 2021
পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নাম নেই প্রথম পাঁচ ব্যাটসম্যানের তালিকায়। ছয় নম্বরে রয়েছেন তিনি, এর পরে চেতেশ্বর পূজারা সপ্তম স্থানে রয়েছেন এবং আট নম্বরে রয়েছেন তারকা ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। নবম স্থানে রয়েছে সদ্য বর্ডার-গাভাস্কার ট্রফি জেতা অধিনায়ক অজিঙ্ক রাহানে।






