রোহিত শর্মার সেঞ্চুরি: চা বিরতি অবধি ভারতের স্কোর ১৮৯/৩

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ভারতের হয়ে অভিষেক করলেন। চেন্নাইয়ের ইংল্যান্ডের কাছে ২২৭ রানে প্রথম ম্যাচ হেরে সিরিজে টিম ইন্ডিয়া ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি ভারতের জন্য ৮৬ রানে তিন উইকেট হারিয়ে বসে দল। ভারতের ওপেনার রোহিত শর্মা খারাপ ফর্ম থেকে ভালো ফর্মে ফিরে এসেছেন। এদিন রোহিত নিজের টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি করলেন। ভারত প্রথম সেশনে গিল, পূজারা ও বিরাটের মতো গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসে। ইংল্যান্ড স্পিনার মইন আলীর দুর্দান্ত বলে বোল্ড হয়ে শূন্য রানে প্যাভিলয়নে ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এই ম্যাচের ফলাফল ভারতের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে হেরে যাওয়া কেবল টেস্ট সিরিজই মিস হবে না, সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগও হারাবে ভারত। চা বিরতি অবধি ভারতের স্কোর ১৮৯/৩, রোহিত ও রাহানে সেঞ্চুরি পার্টনারশিপ পূর্ণ হয়েছে।

RELATED Articles