টি ২০ মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতের মহিলা ক্রিকেট টিম। এদিন সিডনিতে টি ২০ সেমিফাইনালেও ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হয়েছিল ভারত। কিন্তু বৃষ্টিপাতের দরুন এদিন সেই ম্যাচ বাতিল হয়ে যায়।
তবে টি ২০ গ্রুপ এ তে ভারতের পয়েন্ট সবচেয়ে বেশি থাকায় টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় ভারত।
এদিকে টি ২০ ফাইনালে ভারতের মুখোমুখি কে হবে? তা নিশ্চিত হবে গ্ৰুপ বি-এর সেমিফাইনাল খেলা হওয়ার পর। এদিন ওই ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।






