বিশ্ব ক্রিকেট-এ নতুন রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ দলের পোলার্ড-এর। এখনই জেনে নিন।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচ খেলার অনন্য নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজ-এর অলরাউন্ডার কায়রণ পোলার্ড। গতকাল পাল্লিকেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি টুয়েন্টি ম্যাচটি খেলতে নামার সাথে সাথেই এই বিরল কৃতিত্বটি অর্জন করলেন পোলার্ড। সর্বাধিক টি-২০ ম্যাচ খেলার নিরিখে দ্বিতীয়স্থানে আছেন তাঁর সতীর্থ ডোয়েন ব্র্যাভো (৪৫৪ টি ম্যাচ) এবং তৃতীয় স্থানে আছেন ক্রিস গেইল (৪০৪ টি ম্যাচ)।

২০০৬ সালের জুলাইয়ে টি-২০ ম্যাচে অভিষেক হওয়ার পর এই পর্যন্ত পোলার্ড টি-২০ কেরিয়ার-এ করেছেন ১০,০০০ রান ও উইকেট নিয়েছেন ২৭৯ টি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৫০০ তম টি-২০ ম্যাচে নিজের ১০,০০০ রানও পূরণ করেন পোলার্ড। পোলার্ডের আগে টি-২০ কেরিয়ার-এ দশ হাজার রানের কৃতিত্ব ছিল একমাত্র ক্রিস গেইলের। ৩২ বছরের পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলছেন ২০১০ সাল থেকে। আইপিএলে মোট ১৭০ টি ম্যাচ খেলেছেন পোলার্ড।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর