দেশের এই রকম কঠিন পরিস্থিতিতে এত জাঁকজমকপূর্ণ আইপিএল আয়োজন করার ঠিক কতখানি প্রাসঙ্গিকতা আছে তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এই পরেই একের পর এক আক্রান্ত হতে শুরু করেন ক্রিকেটাররা। প্রথম ধাক্কা আসে নাইট শিবিরে। তারপর হায়দ্রাবাদ, চেন্নাই সব শিবিরেই ঘনায় করোনার ছায়া।
তবে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোভিডের জেরে এবছরের মতো আইপিএল বন্ধ করা হচ্ছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।





