প্রকাশিত আইপিএল সূচী: ১৯ সেপ্টেম্বর মুখোমুখি মুম্বাই-চেন্নাই

বহু প্রতীক্ষার পর অবশেষে রবিবার প্রকাশিত হল আইপিএল ২০২০ এর সূচী। বিসিসিআইয়ের সচিব জয় শাহ ঘোষণা করেছেন, ১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে আগের বছরের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ব্লকবাস্টার প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে এই বছরের আইপিএল।

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হওয়ার পরে, রবিবার ২০ সেপ্টেম্বর দুবাইয়ের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে, দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার ২১ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী মহামারী কোভিড- ১৯ এর কারণে এবার বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়।
আইপিএল ২০২০ সালের বহু প্রতীক্ষিত সূচী ৪ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত হওয়ার কথা ছিল, এমনটাই জানিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কিন্তু শুক্রবার পেরিয়ে শনিবার বিকেল পর্যন্তও প্রকাশিত না হওয়ায় আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন রবিবার প্রকাশ করা হবে সূচী। কথা মতোই এদিন তালিকা প্রকাশ করলেন তিনি।

RELATED Articles

Leave a Comment