আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগে চেন্নাইয়ে বসছে খেলোয়াড়দের নিলামের আসর। এই মিনি নিলামে ১৬৪ জন ভারতীয়, ১২৫ বিদেশী এবং তিন সহযোগী দেশের খেলোয়াড়রা রয়েছে। সকলের নজর এই নিলামের দিকে। একদিকে যেমন গ্লেন ম্যাক্সওয়েল, মইন আলী, সাকিব আল হাসান ও হরভজন সিংয়ের মতো বড় নাম অন্তর্ভুক্ত রয়েছে, অন্যদিকে অর্জুন তেন্ডুলকর, বিষ্ণু সোলাঙ্কি, মহম্মদ আজহারউদ্দিনের মতো তরুণ খেলোয়াড়রাও রয়েছেন।
আরও পড়ুন: এক ওভারে পাঁচ ছক্কা! আইপিএল নিলামের আগে দুরন্ত ফর্মে সচীন পুত্র
সবাই যে নামটির কথা বলছেন তা হল সচীন পুত্র অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট খেলছেন তিনি, অর্জুনের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। অর্জুন তেন্ডুলকর ছাড়াও সবার নজর থাকবে কেরালার ওপেনার মহম্মদ আজহারউদ্দিনের দিকে। ঘরোয়া ক্রিকেটে ৩৭ বলে সেঞ্চুরি করা আজহারউদ্দিনেরও বেস প্রাইসও ২০ লক্ষ টাকা।
আরও পড়ুন: মানতে হবে করোনা বিধি, না হলে ফের লকডাউন জারি হবে এই শহরে
এই তরুণ খেলোয়াড় ছাড়াও নিলামে প্রচুর ঘরোয়া ক্রিকেটার রয়েছেন যাদের এই নিলাম থেকে উচ্চ প্রত্যাশা রয়েছে। ৩৪ বছর বয়সী জালাজ সাক্সেনা আবারও নিলামের অংশ। মুম্বই ও ব্যাঙ্গালোরের হয়ে খেলা জালাজের বেস প্রাইস রয়েছে ৩০ লক্ষ টাকা। অন্যদিকে তামিলনাড়ুর অলরাউন্ডার শাহরুখ খানেরও এই নিলাম থেকে বড় প্রত্যাশা রয়েছে। গত বছর ভাল পারফরম্যান্সের পরেও কোনও দলই তাকে কেনেনি। তবে এই বছরের পারফরম্যান্সের ভিত্তিতে তার ভাগ্য খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও বরোদার ৩১ বছর বয়সী কেদার দেওধর, বরোদার বিষ্ণু সোলঙ্কি, অভি ভরত, ২৯ বছর বয়সী লুকমান মেরিওয়ালা এবং পুডুচেরির শেল্ডন জ্যাকসনকেও এই নিলামে বিড করা যেতে পারে। এই সমস্ত ক্রিকেটার এখনও টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পাননি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!