কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে IPL ক্রিকেটারদেরও

সোমবার সন্ধ্যায় টেলি কনফারেন্সের মাধ্যমে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির এক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সব দলের মালিকরা আইপিএল বন্ধ হয়ে গেলে কীভাবে লোকসান কমানো হবে, বা বোর্ডের উপর কীভাবে চাপ সৃষ্টি করা যাবে, এসব নিয়ে আলোচনা করেন। তবে একটা বিষয়ে সবাই সহমত, আইপিএল না হলে বড়সড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে। এ প্রসঙ্গে এক ফ্র্যাঞ্চাইজির কর্তা বলছেন,“এর ফলে আমাদের অন্তত ১৫-২০ কোটি টাকা লোকসান হবেই। শুধু ক্রিকেটারদের বেতন এবং অন্য কর্মীদের বেতন বাবদই এই লোকসান হবে। এছাড়াও স্পনসরশিপ বাবদ আরও অনেক টাকাই লোকসান হবে। কিন্তু আমরা বুঝতে পারছি মানুষের সুরক্ষা থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়।”

লোকসানের হাত থেকে বাঁচতে তাই যেকোনপ্রকারে আইপিএল আয়োজন করতে মরিয়া দলগুলি। তাঁরা বলছেন, সরকার চাইলে আমরা ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনেও পাঠাতে পারি। তবে, সেজন্য আগে সরকারকে ভিসা দিতে হবে যাতে ক্রিকেটাররা ভারতে আসতে পারেন।

এদিকে করোনা আশঙ্কার মধ্যেই বেশ কয়েকটি দেশ ভারতে ক্রিকেটার পাঠানো নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে।
তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। অজিরা যদি ক্রিকেটার না ছাড়ে তাহলে এবারের আইপিএলে কামিন্স, ম্যাক্সওয়েল, ওয়ার্নারের মতো তারকারা অনুপস্থিত থাকবেন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment