দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭। এমতাবস্থায় গুজবও কম ছড়াচ্ছে না। সবার প্রথমেই কোপ পড়েছে
আমিষ খাবারে। মুরগির মাংস খেলে করোনা হবে, এই ভয়ে মুরগিকে না করেছেন সবাই। ধীরে ধীরে তালিকায় সংযোজন
হয়েছে খাসি থেকে ডিম। করোনা ভাইরাস যে কোনোভাবেই প্রাণী সংক্রমণ দ্বারা সম্ভব নয়, একথা চিকিৎসকরা বারবার
বলে আসছেন। এবার সেই বক্তব্যেই শিলমোহর লাগালেন এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন,
কোনোভাবেই কোনো প্রাণী দ্বারা করোনা সংক্রমণ সম্ভব নয়। আর স্বাস্থ্যের কারণেই মাংস ধুয়ে খাওয়া উচিত, সঠিকভাবে
রান্নাও করা উচিত।
গরমে এই ভাইরাস ধ্বংস হয়ে যায়, এই কথাকেও উড়িয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট উল্লেখ করেছেন, সিঙ্গাপুর এর আদ্র–উষ্ণ
আবহাওয়ায় এই ভাইরাস যেমন কার্যকরী, ইউরোপের শীতল দেশেও এর প্রভাব ভয়ঙ্কর। তিনি আরও বলেন, একজন করোনা আক্রান্ত যদি সমাজে একা বসবাস করেন তাহলে তার আশপাশের কেউই করোনা আক্রান্ত হবেন না যদি না কেউ তার প্রত্যক্ষ সংস্পর্শে আসে। লবঙ্গ ও অন্যান্য ভেষজ উপাদান খেলেও এর প্রভাব কমানো
যাবে না। অ্যালকোহল পান করলেও সংক্রমণ আটকানো যাবে না। ভাল করে সাবান মেখে হাত ধুতে হবে, নচেৎ স্যানিটাইজার ব্যবহার করতে হবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার