পুরোনো ধোনি কি আজকের ধোনির উপর খুশি হতেন? নিজের বক্তব্য জানালেন ইরফান পাঠান

চলতি মরশুমে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। কিপিংয়ে ভালো পারফর্ম করলেও ব্যাট হাতে একপ্রকার ম্রিয়মাণ ছিলেন ধোনি। মাত্র ২৫ এর গড়ে ২০০ রান করতে সক্ষম হয়েছেন ধোনি এবারের আইপিএল এ। এখন এটাই প্রশ্ন, আগের সেই অধিনায়ক ধোনি কি মেনে নিতেন আজকের এই ধোনিকে? এই বিষয়ে জবাব দিলেন ইরফান পাঠান।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান পাঠান বলেছেন, “আমরা যদি পরের মরশুম নিয়ে আলোচনা করি, যেভাবে দেখেছি গোটা মরশুম মহেন্দ্র সিং ধোনিকে কিভাবে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, আমার মাথায় একটাই প্রশ্ন ছিল, ২০১০ কিংবা ২০১১ এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালে আজকের পরিস্থিতিতে থাকা মহেন্দ্র সিং ধোনিকে কি বলত? উনি হয়ত বলতেন যে পরের বছর আরও বেশি ফিটনেস আর পারফর্মেন্সের সাথে ফিরে আসতে। আর এটা পরিষ্কার যে উনি তাইই করবেন, এটাই ওনার কাছে আশা করা যায়।”

দীর্ঘদিন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারতীয় দলে খেলেছেন ইরফান। এছাড়াও রাইজিং পুনে সুপারজায়ান্টসেও ধোনির অধীনে খেলেছেন ইরফান। ফলে তিনি জানেন যে ধোনির মানসিকতা কেমন হবে।

RELATED Articles