ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চার টেস্টের সিরিজ আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য দুই দলই চেন্নাইয়ে পচেছে এবং এখন তারা কোয়ারান্টাইন পর্ব সম্পূর্ণ করছে। এরই মধ্যে ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চার বলেছেন য, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ একতরফা বে না এবং তাদের দলেও ভাল স্পিন আক্রমণ রয়েছে।
জোফ্রা আর্চার বলেছেন, ‘আমি এখানে আইপিএলের ম্যাচ খেলেছি, কিন্তু এখানে প্রথম শ্রেণীর ম্যাচের বিষয়ে কোনও ধারণা নেই, লাল বলে বল করা চালেঞ্জ হতে পারে …। আইপিএল-এর ব্যাটসম্যানরা আক্রমণ করে, তবে টেস্টের ক্ষেত্রে যদি ফ্ল্যাট পিচ হয় তাহলে গোটা দিন ব্যাট করে তারা চাপ বাড়িয়ে দিতে পারে, সেখানে আপনি কিছু করতে পারবেন না।”
ইংল্যান্ডের পেস বোলার বলেছেন যে, স্পিন উইকেট হলে টেস্ট সিরিজের ফল একতরফা হবে না। তার কথায়, “তবে আমরা আশা করি যে আমরা বেশ ভাল পিচ পেয়েছি, যাতে বোলারদের জন্য পেস থাকবে এবং অল্প টার্ন, তবে স্পিন করলে ম্যাচ একতরফা হবে না। আমাদের দলে ভাল স্পিনারও রয়েছে, ভারত আমাদের আউট স্পিন করতে পারবে না।” শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা দুটি টেস্ট ম্যাচে জোফ্রা আর্চার এবং বেন স্টোকসকে বিশ্রাম দেওয়া হয়েছিল, এবার দুজনেই ইংল্যান্ড দলে ফিরেছেন। প্রথম দুটি টেস্টের জন্য ইংলিশ দল জনি বেয়ারস্টো এবং মার্ক উডকে বিশ্রাম দিয়েছে।





