সংযুক্ত আরব আমিরশাহিতে জমজমাট আইপিএল ২০২০। ফের একটা রোমহষর্ক ম্যাচ হল রবিবার সন্ধ্যায়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস দল। তবে ম্যাচ জেতার সঙ্গেই ঘটে গেল বাকযুদ্ধ। ২০ তম ওভারে রাজস্থানের রাহুল তেওয়াটিয়া আর হায়দ্রাবাদের খলিল আহমেদের মধ্যে প্রায় হাতাহাতি হয়ে যাচ্ছিল।
https://twitter.com/khabrilaljinews/status/1315304323891388417?s=20
ম্যাচের শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করতে বল করতে আসেন খলিল আহমেদ। আর সেই সময়ই খলিল আহমেদ এবং রাহুল তেওয়াটিয়া তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। তবে খেলার মাঝে লড়াইকে মাঠে ফেলে রেখেই হাত মেলালেন দুজনেই। মাঠের লড়াই ছেড়ে ক্রিকেটের স্পিরিট বজায় রাখলেন তারা। যদিও আইপিএলে এর আগেও বহুবার লড়াই জড়িয়েছে দুই ক্রিকেটার।
https://twitter.com/wtfshivam/status/1315296905778196482?s=20
রাজস্থানের হয়ে এই জয়ের নায়ক রাহুল তেওয়াটিয়া ও রিয়ান পরাগ। এই দুইজনের জুটিই ম্যাচ জেতাল রাজস্থানকে। তবে শুধু ম্যাচ জেতাই নয় এই জুটি গড়ল আইপিএলে নয়া রেকর্ডও। হায়দ্রাবাদের ভালো বোলিং লাইন আপকে পিছনে ফেলে জয় পায় রাজস্থান। রান তাড়া করতে নেমে ষষ্ঠ উইকেটের হয়ে তৃতীয় সেরা অপরাজিত পার্টনারশিপ করলেন তেওয়াটিয়া পরাগ।





