আগামী ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের জন্য খেলোয়াড়দের নিলাম হবে। তার আগেই এল এক বড় খবর, আগামী আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যানেজমেন্ট দলের নাম পরিবর্তন করার কথা ভাবছে। অভিনেত্রী প্রীতি জিন্টাও এই দলের অংশীদার। বলা বাহুল্য, এখনও অবধি এই দল আইপিএল শিরোপার জেতেনি।
মিনি নিলামের আগে পাঞ্জাব দল অনেক বড় খেলোয়াড়দের ছেড়ে দিয়েছিল। তবে নতুন মরসুমে এই দলকে নতুন নামে খেলতে দেখা যেতে পারে। এছাড়াও দলের লোগোও পরিবর্তন হবে। টিম ম্যানেজমেন্ট নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা শুরু করেছে। কেএল রাহুলের নেতৃত্বাধীন দলটি গত মরসুমে খুব একটা ভাল ফল করেনি।
এমন পরিস্থিতিতে অনিল কুম্বলে এবং টিম ম্যানেজমেন্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ভাবছে। নিলামের জন্য কিংস ইলেভেন পাঞ্জাব দলের কাছে সবচেয়ে বেশি পার্সও রয়েছে।





