IPL 2021: রাজস্থান রয়্যালস শিবিরে কুমার সঙ্গকারা, পেলেন বড় দায়িত্ব

আইপিএলের ১৪ তম আসরের আগে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি দলটি শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং তারকা ক্রিকেটার কুমার সঙ্গকারাকে বড় দায়িত্ব দিল। কুমার সঙ্গকারা রাজস্থান রয়্যালস দলের ক্রিকেট ডিরেক্টর হবেন। রাজস্থান রয়্যালস তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণা করেছে। রাজস্থান রয়্যালসের পক্ষে আইপিএলের ১৩ তম আসর খুব একটা ভাল যায়নি এবং দল পয়েন্টস টেবিলের নীচের দিকে ছিল।

আইপিএলের ১৪ তম আসরের মিনি অকশন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলি তাদের ছেড়ে দেওয়া এবং রিটেন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। রাজস্থান রয়্যালসের কথা বললে তারা এবার অধিনায়ক স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে।

https://twitter.com/rajasthanroyals/status/1353281538494849025?s=19

ভালো খেলতে না পারলেও দলের বেশ কিছু ক্রিকেটার নজর কেড়েছে। যেমন বোলার জোফ্রা আর্চার, কার্তিক তিয়াগী, অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া। রাজস্থান রয়্যালস দল প্রথম আইপিএলের শিরোপা জয়ী। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস শিরোপা জিতেছিল।

RELATED Articles