প্রজাতন্ত্র দিবসের আগে মধ্যরাতে রাজধানীর বুকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি, আটক ২

দিল্লিতে মধ্যরাতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে দু’জনকে আটক করল দিল্লি পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে খান মার্কেট মেট্রো স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে।

পুলিশের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার তুঘলক রোড থানার কন্ট্রোল রুমে একটি ফোন আসে। কিছু পথচলতি মানুষ অভিযোগ করেন যে খান মার্কেট মেট্রোর কাছে কিছু লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি তুলেছে। প্রজাতন্ত্র দিবসের আগে এই ধরণের ঘটনায় তৈরি হয় উদ্বেগ। রাজপথে কুচকাওয়াজের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। তা সত্ত্বেও এই কীভাবে এই ধরণের স্লোগান তোলা সম্ভব তা ভেবে স্থানীয়রাও বেশ আশঙ্কার মধ্যে পড়ে।

এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে দু’জন পুরুষ ও তিনজন মহিলার হদিশ মেলে। এরা কেউই ভারতীয় নন। জানা যায় এয়া দুটি ইউলু বাইক ভাড়া নিয়েছিল নিজেদের মধ্যে রেসের জন্য। দুটি বাইকের একটির নাম দেয় হিন্দুস্তান ও অপরটির নাম দেয় পাকিস্তান। এই রেসের প্রেক্ষিতেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছিল।

এক উচ্চপদস্থ পুলিশকর্তা জানান যে বাচ্চাদের সঙ্গে নিয়ে ইন্ডিয়া গেটের আশেপাশে ঘুরতে এসেছিল দুই পরিবার। তাঁরা দুটি ইউলু বাইক ভাড়া নেয়। দুই দেশের নামে দুটি বাইকের নামকরণ করা হয়। দু’দলের হয়ে গলা ফাটানোর জন্যই ওই স্লোগান দেন তাঁরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

RELATED Articles