হায়দ্রাবাদের বিরুদ্ধে এই মাইলস্টোনগুলি ছুতে পারেন মহেন্দ্র সিং ধোনি

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্যত মরণবাঁচন ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে। এই ম্যাচে এবার ব্যক্তিগত বেশ কয়েকটি মাইলস্টোন ছুতে চলেছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি/

রোহিত শর্মা (৩৬১) ও সুরেশ রায়না (৩১১) এর পর এবার তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে ৩০০ ছক্কার মালিক হবেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে তার প্রয়োজন আর মাত্র দুটি ওভার বাউন্ডারি।

আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে আটটি ছক্কা হাঁকালে আইপিএল-এ সর্বাধিক ছয় মারার রেকর্ডে এবি ডিভিলিয়ার্স (২১৯)-কে টপকে যাবেন ধোনি।

এই মুহুর্তে আইপিএল-এ কিপার হিসেবে ক্যাচ ধরার ক্ষেত্রে ১০০ পেরিয়েছেন একমাত্র দীনেশ কার্তিক। আজ আর দুটি ক্যাচ ধরলেও শততম ক্যাচ পূরণ হবে ধোনির।

আরও অন্যান্য খবর